মোবাইল ইন্টারনেটের প্যাকেজ সাত দিনের বেশি থাকছে না

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১০:২০ পিএম

সাত দিনের নিচে আর কোনো প্যাকেজ মোবাইল ফোন অপারেটরদের ইন্টারনেট সেবায় থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বুধবার এক মতবিনিময় সভায় এ কথা জানিয়েছে তারা। বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বিটিআরসির প্রধান কার্যালয়ে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বলেন, মোবাইল ফোন অপারেটরদের দেওয়া ইন্টারনেট সেবায় সাত দিনের নিচে আর কোনো প্যাকেজ থাকছে না।

আগামী ২৭ জানুয়ারি থেকে সিদ্ধান্তটি কার্যকর করতে খুব দ্রুতই মোবাইল ফোন অপারেটরদের কাছে চিঠি পাঠানো হবে।

তবে এর আগেও বিটিআরসি এমন সিদ্ধান্ত নিয়েছিল। পরে আবার তা থেকে সরে এসেছিল নিয়ন্ত্রক সংস্থাটি। এ ব্যাপারে জহুরুল হক বলেন, ‘ওই সময় সিদ্ধান্ত নেওয়া হলেও বেশির ভাগ মোবাইল ফোন কোম্পানির বহু প্যাকেজ থাকায় তা তাৎক্ষণিকভাবে কার্যকর করা যায়নি। ওই প্যাকেজগুলো আগামী ১ ফেব্রুয়ারির আগেই শেষ হয়ে যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত