রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মীর আব্দুল কাইয়ুম ইন্টারন্যাশনাল ডরমিটরি থেকে পাঁচ বিদেশি শিক্ষার্থী পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ডরমিটরির ওয়ার্ডেন অধ্যাপক আশাদুল ইসলাম শিক্ষার্থীদের পালিয়ে যাওয়ার বিষয়টি জানিয়ে গত সোমবার প্রক্টরকে একটি লিখিত অভিযোগ দিলেও বিষয়টি জানাজানি হয়েছে গতকাল বুধবার। ওই শিক্ষার্থীরা হলেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী উজ্জ্বল মাহাতো, সুজান পারাজুলি, মিলন কুমার মোকতার, বিনোদ লামিছানে এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের লিলা জুং রায়া মাঝি। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীদের সবার বাড়ি নেপালে। প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘কোনো অনুমতি ছাড়াই ডরমিটরি ছেড়েছে ওই ছাত্ররা। বিভিন্ন কক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে তা জানা গেছে। পালিয়ে যাওয়া এসব শিক্ষার্থী এরই মধ্যে দেশে পৌঁছেছে।
×
