আদালত থেকে পালাল আসামি

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ০৪:৫১ পিএম

চট্টগ্রাম আদালতে লোহাগাড়া থানা-পুলিশের হেফাজত থেকে মো. মহিউদ্দিন (৩২) নামে এক আসামি পালিয়েছে। এই ঘটনায় কনস্টেবল আব্দুল মান্নান বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে। মো. মহিউদ্দিন লোহাগাড়া উপজেলার চরম্বা গ্রামের আব্দুল মতলবের ছেলে।

চট্টগ্রাম জেলা পুলিশের কয়েকজন সদস্য জানান, আসামিকে আদালতের প্রসিকিউশন শাখায় বুঝিয়ে দেওয়ার আগেই মো. মহিউদ্দিন টয়লেটে যাওয়ার নাম করে পালিয়ে যায়।

চট্টগ্রাম জেলা সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) হাসান মোল্লা বলেন,  আসামি পালানোর জন্য দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত