পাকশী রেলওয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠান

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১২:৫৩ এএম

ঈশ্বরদীর পাকশী রেলওয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০০ বছর পূর্তি অনুষ্ঠান জমকালো আয়োজনে গত শুক্র ও গতকাল শনিবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী শতবর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ শামসুর রহমান শরীফ ডিলু। উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের ১০০ বছরের ইতিহাস-সংবলিত একটি ‘শতবর্ষ স্মারক’ গ্রন্থ প্রকাশ করা হয়। গতকাল সকাল থেকে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণা, নাচ-গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন অনুষ্ঠান হয়। পুরনো দিনের বন্ধুদের কাছে পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও পাকশী রেলওয়ের ব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন বাংলাদেশ রেলওয়ের রাজশাহী বিভাগের সিগনাল অ্যান্ড টেলিকম বিভাগের প্রধান প্রকৌশলী অসীম কুমার তালুকদার, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহাম্মদ হোসেন ভূঁইয়া, মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী সদরুল হক সুধা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত