মুন্সীগঞ্জে পলি ক্যাবলস ফ্যাক্টরিতে আগুন

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ০১:৩৭ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় রোববার পলি ক্যাবলস নামে একটি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার বেলা ১২টার দিকে জেলার গজারিয়া উপজেলার আনারপুরা এলাকার ওই ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে আনতে সেখানে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।

গজারিয়া ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর হাসানুল আলম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত