আসামি ধরতে গিয়ে হামলায় আহত ২ পুলিশ

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ০১:২৫ এএম

পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাঁশখালীথানার দুই পুলিশ সদস্য। এ ঘটনায় আহত এক পুলিশ সদস্যকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার।
বাঁশখালী থানার ওসি মো. কামাল হোসেন জানান, শনিবার দুপুর ১২টার দিকে পুলিশ বাঁশখালী পৌর সদরের দক্ষিণ জলদী গ্রামের জাকের হোসেনের পুত্র জমির উদ্দীনকে গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির নারী সদস্যরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে এএসআই প্রদীপ চক্রবর্তী ও এএসআই নুরুন্নবী আহত হন। খবর পেয়ে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে। আসামি জমির উদ্দীনের মাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। আহত পুলিশ সদস্য প্রদীপ চক্রবর্তীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত