পেকুয়ায় মসজিদে ঢুকে ইমামকে ছুরিকাঘাত

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ০১:২৮ এএম

কক্সবাজারের পেকুয়া উপজেলায় মসজিদে ঢুকে ইমামকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহত ইমামের নাম হাফেজ ইমতিয়াজ মুহাম্মদ সায়েম (৩০)। আহত অবস্থায় তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। গতকাল রবিবার ভোরে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা গ্রামের হাজি আছহাব মিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
ইমাম ইমতিয়াজ মুহাম্মদ সায়েম জানান, ভোর সাড়ে ৫টার দিকে তিনি মসজিদের বারান্দায় বসে পবিত্র কোরআন তেলাওয়াত করছিলেন। এ সময় একজন মুখোশ পরিহিত দুর্বৃত্ত মসজিদে ঢুকে তার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পেকুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত কেউ অভিযোগ করেনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত