চুরি বা ছিনতাই হওয়া ফোন বন্ধ করে দেবে বিটিআরসি

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ০৫:৫৫ পিএম

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) চুরি বা ছিনতাই হওয়া মোবাইল হ্যান্ডসেট বন্ধ করে দেবে। আগামী কয়েক মাসের মধ্যে এ সুবিধা পেতে যাচ্ছেন ব্যবহারকারীরা।

বিশ্বে মোবাইল সেটের পেছনে যে একটি নম্বর থাকে তাকে 'আইএমইআই' বা ইন্টারন্যাশনাল মোবাইল স্টেশন ইকুইপমেন্ট আইডেনটিটি বলে। এর একটি তথ্যভাণ্ডার তৈরি করবে বিটিআরসি। যার মাধ্যমে বন্ধ করে দেওয়া সম্ভব হবে চুরি বা ছিনতাই হওয়া ফোন।

বিটিআরসি সোমবার তাদের ফেসবুক পেজে এ-সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছে।

এই সংস্থার এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ব্যবহারকারীর আইএমইআই নম্বর, নিবন্ধিত সিম ও জাতীয় পরিচয়পত্রের নম্বর এক সঙ্গে থাকবে। যা থেকে সহজে মোবাইল সেট চিহ্নিত করা যাবে।

বিটিআরসি কর্তৃপক্ষকে চুরি বা ছিনতাই হওয়া ফোনের তথ্য জানালে তা সঙ্গে সঙ্গে লক করে দেওয়া সম্ভব হবে। 

যার মধ্য দিয়ে বেহাত হওয়া মোবাইল হ্যান্ডসেটকে অনেকটা অকার্যকর করে দেওয়া সম্ভব। এতে কমে আসবে মোবাইল ফোন ছিনতাই বা চুরির ঘচনা।  

নিজের মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই নম্বর বিটিআরসির তথ্যভান্ডারে যুক্ত হয়েছে কি না তা জানতে গ্রাহককে ১৬০০২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত