নাসিরনগরে জমি নিয়ে বিরোধের শিশু খুন

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১১:১৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি নিয়ে বিরোধের জেরে চার বছরের মেয়েশিশু খুন হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ধরম-ল ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম আমেনা বেগম। সে ধরম-ল গ্রামের হারুন মিয়ার মেয়ে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে জমি নিয়ে ধরম-ল গ্রামের সোমবার সকালে হারুন ও রোমানের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এর জের ধরে রোমানের পক্ষের লোকজন হারুনকে মারধর করে। এ সময় হারুনের মেয়ে আমেনা বেগম এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সংঘর্ষে হারুন মিয়া (৩৫), সেলিনা আক্তার (২৮), মোছা. ছালেকা (৫০), বেদানা খাতুন (৩০) আহত হন। নাসিরনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত