রাজধানীতে উবার চালক নিখোঁজ

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ০২:০৩ এএম

রাজধানীতে রাইড শেয়ারিং অ্যাপ উবারের এক চালক নিখোঁজ হয়েছেন। গত শনিবার সকালে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তোফাজ্জল হোসেন (৫৩) নামের ওই ব্যক্তি। উবার কর্র্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ বলছে, তোফাজ্জল সবুজবাগের মায়াকাননের একটি বাড়িতে থাকতেন। তার গায়ের রং শ্যামলা; উচ্চতা আনুমানিক পাঁচ ফুট পাঁচ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে কালো ফুল প্যান্ট ও সাদা শার্ট ছিল। এ ঘটনায় গত রবিবার সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সবুজবাগ থানার ওসি (তদন্ত) মফিজুল আলম দেশ রূপান্তরকে বলেন, ‘নিখোঁজ তোফাজ্জল সর্বশেষ তেজগাঁও লাভ রোড এলাকাতে ছিলেন বলে জানিয়েছে উবার কর্র্তৃপক্ষ। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত