মানিকগঞ্জে বিদেশি পিস্তল-বোমা উদ্ধার

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ০২:২৮ পিএম

মানিকগঞ্জ জেলা সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম  গ্রামের তমিজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে  ভাকুম গ্রামের সামাদ মোল্লা বাড়িতে অস্ত্র ও বোমা থাকার খবরের ভিত্তিতে  অভিযান চালায় র‌্যাব।

এ সময় উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৪টি হাতবোমা এবং ১০টি পেট্রল বোমা।

নবীনগর র‌্যাব -৪ এর (উপ-অধিনায়ক) মেজর আব্দুল হাকিম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তমিজ উদ্দিন স্বীকার করেন তিনিই পাটখড়ি রাখার স্থানে অস্ত্র-গুলি ও বোমা রেখে র‌্যাবকে জানিয়েছিলেন গতকাল রাতে।

র‌্যাব আরও জানায়, কয়েক মাস আগে সামাদ মোল্লার এক ভাতিজাকে হত্যা করে তমিজ উদ্দিনের সহযোগীরা।

তমিজ উদ্দিনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র‌্যাবের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত