দাউদকান্দিতে আগুনে পুড়ে ১৫ দোকান ছাই

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১২:০১ এএম

কুমিল্লার দাউদকান্দিতে আগুনে ক্ষুদ্র ব্যবসায়ীদের ১৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার গৌরীপুর মোড়ে দাউদকান্দি প্রেস ক্লাবের পাশে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সব কটি দোকানই ক্ষুদ্র ব্যবসায়ীদের। আগুন নেভাতে গিয়ে নাজমুল নামে এক যুবক আহত হয়েছেন। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার আগেই দোকানগুলো পুড়ে যায়। দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ফয়েজ আহমেদ বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত