উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১২:৩৯ এএম

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান তার মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পগুলোর ২০১৮-১৯ অর্থবছরের বাস্তবায়ন অগ্রগতি (এডিপি) পর্যালোচনা সভায় সংশ্লিষ্টদের তিনি এ তাগিদ দেন। গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় তিনি সভাপতি ছিলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যেতে হবে। সেই ধারাবাহিকতায় বিজ্ঞান ও প্রযুক্তি বর্তমান সরকার বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলোর মাধ্যমে দেশের উন্নয়নে বদ্ধপরিকর।

তিনি উন্নয়ন প্রকল্পগুলোয় সরকারি অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহার করে দ্রুত শেষ করতে আহ্বান জানান।

এ ছাড়া তিনি বার্ষিক ক্রয় পরিকল্পনা অনুযায়ী দরপত্র প্রক্রিয়াকরণ দ্রুত করার নির্দেশ দেন।

মন্ত্রী বাস্তব চাহিদা অনুযায়ী সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ চাহিদা প্রতিফলনের জন্য প্রকল্প পরিচালকদের নিদের্শনা দেন।

সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, মন্ত্রণালয়াধীন সংস্থা প্রধান এবং প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত