ডাকাতির প্রস্তুতি: থানা ছাত্রলীগের আহ্বায়ক গ্রেপ্তার

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ০৫:২৯ পিএম

ডাকাতির প্রস্তুতি মামলায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক  কাজী মামুনুর রশিদ বাবুলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ।

তিনি জানিয়েছেন, মামলার অন্য আসামি থানা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মাসুদ আলমসহ অন্য আসামিরা পলাতক রয়েছে।

বুধবার রাতে ছাত্রলীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবুলকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল সড়কের একটি চা দোকান থেকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মো. আবুল কালাম আজাদ জানান, গত বছরের ২৬ আগস্ট সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ঝাউডগি গ্রামের মোসলেহ উদ্দিনের বাগানে বসে কাজী মামুনুর রশিদ বাবুলের নেতৃত্বে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাত দল। দীর্ঘদিন পর তাকে আটক করা সম্ভব হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত