যশোরের শার্শা উপজেলায় ক্লিনিক থেকে এক নবজাতক চুরি হওয়ার আট ঘণ্টা পর গত বুধবার রাতে তাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। ওই দিন রাত ১১টার দিকে নাভারন বাজারের ‘পল্লী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ থেকে শিশুটি চুরি যায়।
বেনাপোলের মানকিয়া গ্রামের নবজাতকের বাবা শরিফুল ইসলাম বলেন, মায়ের পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় চোর শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।
পরে শার্শা থানার পুলিশ রাত ১১টার দিকে ঝিকরগাছা উপজেলার দোষতিনা গ্রাম থেকে সালমা খাতুন নামের এক মহিলাকে আটক এবং তার স্বীকারোক্তি অনুযায়ী শিশুটিকে উদ্ধার করে।
