হলি আর্টিজান জঙ্গি হামলা মামলার চার্জশিটভুক্ত আসামি জেএমবির শীর্ষ নেতা মো. শরিফুল ইসলাম ওরফে খালিদ ওরফে রাহাত ওরফে নাহিদ ওরফে আবু সুলাইমানকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার বেলা ৩টার দিকে নাচোল-মহিপুর রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের ইনচার্জ সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ।
তিনি জানান, শরিফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রেজাউল করিম হত্যা মামলারও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরেই আত্মগোপন করে ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় পাঠান হচ্ছে ।
হলি আর্টিজান হামলায় জড়িত জঙ্গিদের ধরতে কয়েক দিন থেকে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় তৎপরতা চালিয়ে র্যাব।
গত ২২ জানুয়ারি ওই জঙ্গিদের ধরতে শিবগঞ্জের শিবনায়ণপুরে অভিযান চালায় র্যাব সদস্যরা। কিন্তু সেখান থেকে কাউকে আটক করা যায়নি। র্যাব কর্মকর্তারা দাবি করেছিলেন, র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান জঙ্গিরা।
