শ্রীনগরে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ০২:১১ এএম

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দেউলভোগ সবুজহাটি গ্রামে গতকাল শুক্রবার পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হচ্ছে ওই গ্রামের আসাদুল ইসলামের মেয়ে দিয়া আক্তার (৫) ও এমদাদ হোসেনের ছেলে মো. সামির (৬)। নিহত দিয়া ও সামির খালাতো ভাইবোন। সামির এ বছরই স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে ভর্তি হয়। উভয়ের পরিবার পাশাপাশি বাড়িতে বসবাস করে।

দিয়ার বাবা আসাদুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে পরিবারের লোকজনের অজান্তে দিয়া ও সামির বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে যায়। তাদের বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে বেলা ১১টার দিকে পুকুরের পানিতে দুই শিশুর জুতা ভেসে থাকতে দেখা যায়। পরে দুই পরিবারের লোকজন পুকুরের পানিতে নেমে খোঁজাখুঁজির এক ঘণ্টা পর তাদের মৃতদেহ উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত