ফরিদপুর চিনি কলের আখ চাষিদের বকেয়া ( আখের মূল্য) টাকার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চিনি কলের মিলগেটে এই কর্মসূচি পালন করেন তারা।
ফরিদপুর চিনি কল আখ চাষি কল্যাণ সংস্থার আয়োজনে এই কর্মসূচিতে চার হাজার চাষি অংশ নেন।
মির্জা মুরাদ হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সিরাজুর ইসলাম, ওহিদুজ্জামান, রেজাউল করিম, আব্দুর রহিম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, চিনি কলের কাছে চাষিদের পাওনা ৯ কোটি টাকা অতি সত্ত্বর পরিশোধসহ শিওর ক্যাশের মাধ্যমে চাষিদের পাওনা টাকার প্রতিটি ভাউচারের ১০ টাকা কর্তন বন্ধ ও চাষিদের সময়মতো সারসহ কৃষি সামগ্রী সরবরাহ করার দাবি জানান।
এ ছাড়া চাষিরা সংবাদ সম্মেলন করে তাদের দাবিগুলো তুলে ধরেন।
