ভারতের মধ্যপ্রদেশের এক নারী বিধায়কের বিতর্কিত মন্তব্যে তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম। বহুজন সমাজ পার্টির (বিএসপি) ওই নেত্রী নিজেকে ‘সব মন্ত্রীর বাপ’ বলে দাবি করেছেন।
বিএসপির সমর্থন নিয়ে মধ্যপ্রদেশে সরকার গঠন করে কংগ্রেস। দুটি আসনে জয় পায় বিএসপি। এক আসন থেকে নির্বাচিত হন রামবাই সিং। তিনি হুমকি দিয়ে বলেছেন, মন্ত্রিসভায় বিএসপির দুজনকে না রাখলে সরকার ফেলে দেয়া হবে।
এক জনসভায় তিনি বলেন, ‘মন্ত্রী হলে ভালো কাজ করবো, না হলেও করবো। আমি সব মন্ত্রীর বাপ। আমরাই সরকার গঠন করেছি।’
এর আগেও একবার সরকারকে সতর্ক করে তিনি বলেন, ‘টিকে থাকতে হলে কংগ্রেসের উচিত সবাইকে খুশি রাখা। তাদের উচিত মন্ত্রিসভায় আমাদের ডাকা। না হলে পরিস্থিতি অন্যরকমও হতে পারে।’
