ঢাকা উত্তর সিটি নির্বাচন

জাপার মনোনয়ন ফরম বিতরণ শুরু আজ

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ০৩:০২ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম বিতরণ শুরু হচ্ছে আজ। চলবে আগামীকাল সোমবার পর্যন্ত। মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে প্রার্থী হতে আগ্রহীরা এ দুদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দলটির বনানী কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে জাপার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। মনোনয়ন ফরম বিতরণ উদ্বোধন করবেন দলটির মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা। ঢাকা উওর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন এবং উত্তর ও দক্ষিণের নতুন ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদে এবং ১২টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচনের জন্য ২৮ ফেব্রুয়ারি নির্ধারণ করে গত মঙ্গলবার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিলে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন ৩০ জানুয়ারি, বাছাই ২ ফেব্রুয়ারি ও প্রত্যাহার ৯ ফেব্রুয়ারি রাখা হয়েছে। ২০১৭ সালে মেয়র আনিসুল হকের মৃত্যুর পর ডিএনসিসির উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও হাইকোর্টের রায়ে তা স্থগিত হয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত