বোটানি অলিম্পিয়াডে বিজয়ীরা পুরস্কৃত

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ০৩:০৮ এএম

বোটানি অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে বিজয়ীরা পুরস্কার পেয়েছেন। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের মিলনায়তনে বিজয়ী ১০ জনের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি এই অলিম্পিয়াডের আয়োজন করে। বোটানিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. এম এ গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাখহরি সরকার এবং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক জেড এন তাহমিদা বেগম, অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, বোটানিক্যাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ড. মিহির লাল সাহা। প্রধান অতিথি ড. আখতারুজ্জামান বলেন, এমন আয়োজনের মাধ্যমে দেশের উদ্ভিদ জগৎ ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি হবে। এদিকে ২৪ জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে গতকাল সকালে ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ‘শান্তি ও উন্নয়নের জন্য শিক্ষা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য দেন উপাচার্য ড. আখতারুজ্জামান। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সৈয়দা তাহমিনা আখতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মো. মশিউজ্জামান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত