গরুর সেবা করে ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার পেলেন উত্তরের প্রদেশে বসবাসরত এক জার্মান নারী। ২৩ বছর ধরে তিনি এক হাজারও অধিক গরুকে সেবা দিয়ে এসেছেন।
এনডিটিভি জানায়, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, ক্রীড়া, মানবসেবা ইত্যাদি দিকে খ্যাতি অর্জন করা ও বিশিষ্ট সেবা প্রদানকারী ব্যক্তিকে ভারত সরকার পদ্ম সম্মাননা প্রদান করে।
এ বছর এখন পর্যন্ত নিভৃতচারী পাঁচ সমাজসেবক ব্যক্তিকে এ সম্মাননা পেলেন। এতে আছে চা বিক্রেতা থেকে শুরু করে সাবেক সরকারি কর্মকর্তাও।
তাদের মধ্যেই একজন ফ্রিডেরিকে ইরিনা ব্রুনিং। যিনি মূলত একজন জার্মান নাগরিক। ৪০ বছর আগে ভারতে ঘুরতে এসে সেখানেই থেকে যান।
ঘুরতে ঘুরতে একটা সময় তিনি মনে করলেন জীবনের উন্নত দর্শণের জন্য একজন গুরুর প্রয়োজন। তখন একজন তাকে পরামর্শ দেন গরুর সেবা করতে।
এরপর তিনি গরু বিষয়ক বই পড়া এবং হিন্দি ভাষা শিখতে শুরু করেন। পরবর্তীতে উত্তর প্রদেশের মথুরায় গড়ে তুলেন গরু সেবা কেন্দ্র। ২৩ বছর ধরে এ গরুশালায় ১২০০ গরুকে সেবা দিন তিনি।
বেওয়ারিশ গরুদের আশ্রয় দান এবং অসুস্থ, অন্ধ ও মারাত্মকভাবে আহত গরুদের সেবায় প্রতি মাসে তার ২২ লাখ রুপি খরচ করেন তিনি। তার এ নিরলস কাজের মাধ্যমে স্থানীয়ভাবে পরিচিত হয়ে ওঠেন ‘গরুমাতা’ নামে।
