সাভারে ত্রাণ প্রতিমন্ত্রী

কম্বল বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ০২:৩০ এএম

শীতার্ত মানুষের জন্য ত্রাণ হিসেবে সরকারের সরবরাহ করা কম্বল বিতরণে অনিয়ম ও দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। রবিবার দুপুরে সাভারের বিরুলিয়ায় বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সপ্তদশ প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এনামুর বলেন, “ত্রাণের কম্বল নিয়ে দুর্নীতির প্রতিবেদন দেখে সচিব ও মহাপরিচালকসক সবাইকে ডেকে জরুরি মিটিং করেছি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের রিপোর্টে যদি কোনো অনিময় ধরা পড়ে তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছে। আমাদেরকে সততা, স্বচ্ছতা, দক্ষতা, দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কাজ করতে হবে।”

তিনি বলেন, নির্বাচনী ইশতেহার ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ভূমিহীনদের ঘর দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত