চট্টগ্রামে বিএনপি নেতা গ্রেপ্তার

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ০৮:১৪ পিএম

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা বিএনপির সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বিএনপি নেতার নাম মঞ্জুর রহমান চৌধুরী।

সোমবার সকালে কোতোয়ালি থানা-পুলিশ চেরাগী পাহাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন মঞ্জুর রহমান চৌধুরীকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করে দেশ রূপান্তরকে জানান, তিনি আদালতের পরোয়ানাভুক্ত আসামি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত