‘ফল আর্মিওয়ার্ম’ চুয়াডাঙ্গায় সচেতনতা সমাবেশ

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ০২:৫২ এএম

চুয়াডাঙ্গায় ভুট্টা ফসলে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্মের আক্রমণ থেকে রক্ষা পেতে কৃষকদের মধ্যে সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে সি.পি বাংলাদেশ-এর আয়োজনে চুয়াডাঙ্গা শহরতলির দিগড়ী গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গার ভুট্টা ক্ষেতে এ বিধ্বংসী পোকার আক্রমণ নিয়ে দেশ রূপান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রচারের পর থেকেই নড়েচড়ে বসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় সি.পি বাংলাদেশ এই সচেতনতা সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তারা জেলার ভুট্টা চাষিদের মধ্যে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম সম্পর্কে ধারণা দেন। কীভাবে এ পোকা থেকে রক্ষা পাওয়া যাবে এবং পোকার বংশ ধ্বংস করতে হবে সে সম্পর্কে কৃষকদের মঝে সচিত্র প্রতিবেদন তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি.পি থাইল্যান্ডের ম্যানেজার মি. ইনতানিন, সি.পি বাংলাদেশের জিএম এনামুল করিম, ম্যানেজার ফরহাদ আল মামুন ও কর্মকর্তা কামরুল হাসান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত