ভেনেজুয়েলা সংকট

গুইদোকে যুক্তরাজ্য ও ফ্রান্সের স্বীকৃতি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৯ পিএম

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে হুয়ান গুইদোকে স্বীকৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ যুক্তরাজ্য, স্পেন এবং ফ্রান্স। গতকাল সোমবার দেশগুলো গুইদোকে এই স্বীকৃতি দিয়েছে বলে জানিয়েছে সিএনএন।

গত সপ্তাহেই ইউরোপিয়ান দেশগুলো সতর্ক করে জানিয়েছিল, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রবিবারের (৩ ফেব্রুয়ারি) মধ্যে দেশে নতুন নির্বাচনের ডাক না দিলে তারা গুইদোকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেবে। গতকাল সোমবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট এক টুইটবার্তায় বলেন, ‘আল্টিমেটামের ৮ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ডাক দেননি নিকোলাস মাদুরো। ফলে যুক্তরাজ্যও ইউরোপীয় ইউনিয়নের মিত্র হিসেবে হুয়ান গুইদোকে স্বীকৃতি জানাচ্ছে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে। যতক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত না হয় ততক্ষণ এই স্বীকৃতি অব্যাহত থাকবে। আশা করি এর ফলে মানবিক সংকট শেষ হবে।’

গত জানুয়ারির ২৩ তারিখ নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন গুইদো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত