ডুমুরিয়া উপজেলা পরিষদ

আ.লীগের প্রার্থী বাছাইয়ে অনিয়মের অভিযোগ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০২:২৫ এএম

খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন উপজেলা আওয়ামী লীগের এক নেতা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে গত ৫ ফেব্রুয়ারি অভিযোগ জমা দিয়েছেন ডুমুরিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরউদ্দীন আল মাসুদ।

লিখিত অভিযোগ থেকে জানা গেছে, উপজেলা নির্বাচন উপলক্ষে ডুমুরিয়া উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের নির্দেশ অমান্য ও গঠনতন্ত্রের সুনির্দিষ্ট ধারা লঙ্ঘন করে প্রার্থী তালিকা করা হয়েছে। তালিকা করতে গিয়ে উপজেলা আওয়ামী লীগের কোনো বর্ধিত সভা পর্যন্ত ডাকা হয়নি। ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কোনো রকম পরামর্শও করা হয়নি। সবার অজান্তে তালিকাটি তৈরি হয়েছে। তালিকায় আওয়ামী লীগের সদস্য নয়, এমন লোককেও অন্তর্ভুক্ত করা হয়েছে। নূরউদ্দীন আল মাসুদ দাবি করেন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকা-ে বা কোনো আন্দোলনে কখনই সম্পৃক্ত ছিলেন না অন্তর্ভুক্তরা। তালিকাটিতে তার স্বাক্ষর পর্যন্ত নেওয়া হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত