চোরাচালান ও সীমান্তহত্যা বন্ধে মতবিনিময় সভা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৮ এএম

সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার এবং সীমান্তহত্যা বন্ধে দিনাজপুরের হিলিতে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট সড়ক থেকে একটি জনসচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হিলি স্থলবন্দরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে সেখানে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার চাঁন মিয়ার সভাপতিত্বে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু নাঈম, ব্যাটালিয়নের এডি আবু সাঈদ মৃধা, হাকিমপুর পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, মুক্তিযোদ্ধা লিয়াকত আলীসহ আরও অনেকে অংশ নেন। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু নাঈম বলেন, সীমান্ত দিয়ে চোরাচালান, মাদক ও মানবপাচার বন্ধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। এরপর পাশাপাশি এসব বন্ধে স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রয়োজন। সীমান্তহত্যা বন্ধে সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপার না করার আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত