কুমিল্লার চৌদ্দগ্রামে ইট ভাটায় কয়লাবাহী ট্রাক উল্টে রাস্তার পাশে ঘরের ওপর পড়ে ১৩ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ দিয়েছে ইট ভাটার মালিক এমরানুর রহমান ভূঁইয়া। দুর্ঘটনায় নিহতের পরিবারকে ১ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম জানান, ক্ষতিপূরণ হিসেবে সোমবার দুপুরে মোট ১৪ লক্ষ টাকা নীলফামারীর জেলা প্রশাসকের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি (শুক্রবার) সকাল সাড়ে ৫ টায় চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের একটি সড়কে কয়লাবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইটভাটার শ্রমিকদের ঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘুমন্ত শ্রমিকদের ১২ জন ঘটনাস্থলে মারা যান । তারা সবাই স্থানীয় এমরান ব্রিকসের ইট ভাটার শ্রমিক ছিলেন। নিহত সবাই নীলফামারীর জলঢাকা থানার নিজপাড়া গ্রামের বাসিন্দা।
