ভালোবাসা দিবসে গিফটের দোকানের পাশাপাশি রাজধানীর হোটেলগুলোতে করা হয়েছে বাড়তি সাজসজ্জা। ক্রেতাদের নজর কাড়তে বাহারি খাবারের মেন্যু আর লোভনীয় অফার রয়েছে। জানালেন রানা আহমেদ
নগরীর বেইলি রোডে অবস্থিত থার্টি থ্রি রেস্টুরেন্টে রয়েছে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে বিশেষ খাবারের পাশাপাশি মিউজিক পরিবেশনা। কাপলদের জন্য ক্যান্ডেল লাইট ডিনারের আছে নানান খাবারের আয়োজন। থার্টি থ্রিতে ভ্যালেন্টাইন ডেতে সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত গানের আয়োজন। প্রিয় মানুষকে নিয়ে নিরিবিলি খাবারের পাশাপাশি রোমান্টিক সব গান শোনার জন্য যেতে পারেন থার্টি থ্রিতে। যারা ফ্যামিলি নিয়েই ভ্যালেন্টাইন ডেতে ঘুরতে চান, তাদের জন্য বনানীর স্কাই রুম ডাইনিং রেখেছে নানান আয়োজন। ৩০টি আইটেমের স্পেশাল বাফেট ডিনার। ভালোবাসা দিবসে ন্যানদোস দিচ্ছে কাপলদের জন্য বিশেষ অফার। এ ছাড়া রেস্টুরেন্টটি বিশেষ র্যাফেল ড্রয়ের আয়োজন করেছে। যেখানে উপহার হিসেবে রয়েছে ভাগ্যবান কাপলদের জন্য কক্সবাজারে বেড়ানোর সুযোগ কিংবা হীরার আংটিসহ নানা উপহার।
শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি-রিসোর্ট অ্যান্ড গলফের ভাড়ায় থাকছে বিশেষ ছাড়। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রোশনি মহলে (গ্র্যান্ড বলরুম) জনপ্রিয় সংগীতশিল্পীদের পরিবেশনায় গান। বাঙালি খাবারের বিশেষ ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা থাকবে বনানীর ওহ! ক্যালকাটা রেস্টুরেন্টে। মুরগির কয়েকটি পদ নতুন করে নিয়ে আসবে ওহ! ক্যালকাটা। চাইলে বুফেতেও খেয়ে নিতে পারবেন।
নগরীর বেইলি রোডে অবস্থিত দোসা এক্সপ্রেসে ভালোবাসার দিনে কাপলদের জন্য রয়েছে স্পেশাল সব আইটেম। দোসা এক্সপ্রেসের স্পেশাল দোসা, দই ফুচকাসহ পাবেন নানা স্ন্যাকস আইটেম। তাই ভালোবাসার দিনে চলে যেতে পারেন দোসা এক্সপ্রেসে। আমারি ঢাকা রেস্তোরাঁ আমায়া ফুড গ্যালারিতে থাকছে নতুন স্বাদের খাবার। ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এখানে বিশেষ ভালোবাসা দিবসের সেট মেন্যু পাওয়া যাবে। এ ছাড়া দম্পতিদের জন্য ভালোবাসা দিবসে রুম ভাড়ার ওপরে থাকছে বিশেষ ছাড়।
রাজধানীর পান্থপথে কুটুমবাড়ি রেস্তোরাঁর দ্বিতীয় শাখায় পাওয়া যাচ্ছে নতুন স্বাদের ইরানি বিরিয়ানি, ইরানি মোরগ পোলাও ও দিল্লিকা খিচুড়ি ছাড়াও সকাল, দুপুর ও রাতে ভিন্ন ভিন্ন প্যাকেজের খাবার ।
সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভালোবাসা দিবসের নানা আয়োজন নিয়ে প্রস্তুত পাঁচতারকা হোটেল ওয়েস্টিন। হোটেলটির বিভিন্ন খাওয়ার রেস্তোরাঁয় ভালোবাসা দিবসের জন্য সেট মেন্যুর ব্যবস্থা নামিদামি হোটেল-রেস্তোরাঁ থেকে শুরু করে সাধারণ মানের অনেক খাবারের দোকানে ভালোবাসা দিবসের বাড়তি ক্রেতা সামলাতে সাময়িক বিক্রয়কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। দোসা হাউসের বিক্রয়কর্মী মাহমুদ বলেন, ‘ভালোবাসা দিবসে বিকেলে ভিড় বাড়ে। অনেকেই বন্ধুবান্ধব নিয়ে খেতে আসে। বেশি বেশি আয়োজনের পরও গতবার রাত ৯টার পর খাবার শেষ হয়ে যায়। এবার আগে থেকেই আমাদের প্রস্তুতি আছে।’
রাজধানীর গুলশানে পিংক সিটিতে অবস্থিত ব্যাটন রুজ রেস্তোরাঁয় ভালোবাসা দিবসে নিয়মিত আয়োজন ১০১ ধরনের খাবারের পাশাপাশি বিশেষ ধরনের মজাদার সুস্বাদু খাবার থাকছে। তবে এর জন্য বাড়তি কোনো মূল্য ধরা হবে না।
