এবারের ভালোবাসা দিবস সত্যিই আমার জন্য স্পেশ্যাল। এর দুটি কারণ আছে। প্রথম কারণ হলো- বিয়ের পর আমার প্রথম ভ্যালেন্টাইন। তাই আগের চেয়ে ভালোবাসা দিবসের উদযাপন আলাদা হবে এটাই স্বাভাবিক। যদিও আমার কাছে ভালোবাসার মানুষকে নিয়ে প্রতিটি দিনই ভালোবাসার দিন। আগে ভালোবাসা দিবসে কোন শ্যুটিং রাখতাম না। প্রেমিকার সঙ্গে সময় কাটাব বলে। এখন সেই মানুষটিই আমার ঘরে। ফলে আনন্দটা অন্যরকম।
অবন্তি (সিয়ামের স্ত্রী) খুব ফুল ভালোবাসে। ভালোবাসা দিবসে অবশ্যই গোলাপ উপহার দিতে চাই। বাকীটা সারপ্রাইজ থাকুক। রাতে কোথাও ক্যান্ডেল লাইট ডিনারে যাব।
আর দ্বিতীয় কারণ হলো- ১৫ ফেব্রুয়ারি আমার অভিনীত ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি মুক্তি পাচ্ছে। এর প্রচারণা নিয়েও ব্যস্ত থাকতে হবে ভালোবাসা দিবসে দিনের বেলা। বলতে পারেন- ফাগুন হাওয়ায় আমার পক্ষ থেকে দর্শকের জন্য ভ্যালন্টাইন উপহার।
