পুলিশের মুখে পুডিং চীনা ছাত্রী অভিযুক্ত

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৩ পিএম

ফিলিপাইনের একটি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের প্রবেশমুখে পুলিশ কর্মকর্তার মুখে সয়াবিনের পুডিং ছুড়ে মারায় চীনের এক ছাত্রীকে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে সরাসরি হামলা, আইন অমান্য করা ও অসংগত ক্ষোভ প্রকাশের অভিযোগ আনা হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।ঝ্যাং জিয়াল নামের ওই ছাত্রী ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকছিলেন। ওই সময় তাকে থামিয়ে ওই পুলিশ সদস্য বলেন, কাপে থাকা পুডিং খেয়ে প্ল্যাটফর্মে ঢুকতে হবে। কিন্তু ঝ্যাং তা মানতে অপারগতা প্রকাশ করে পুলিশের ওপর কাপটিই ছুড়ে মারে। পরে এ ঘটনায় আটক করা হয় তাকে।

এ ঘটনায় আদালতে দোষী সাব্যস্ত হলে ঝ্যাংকে দেশে ফেরত পাঠানো হতে পারে। এমনকি ফিলিপাইনে কালো তালিকাভুক্তও হতে পারেন তিনি।

গত ৯ ফেব্রুয়ারি ম্যানিলার মেট্রো রেল ট্রানজিটে (এমআরটি) এ ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত ২৩ বছর বয়সী ছাত্রী ফিলিপাইনের একটি প্রতিষ্ঠানে ফ্যাশন ডিজাইনের ওপর পড়ালেখা করছেন।৩

×
সর্বশেষ সর্বাধিক পঠিত