বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাছুম পাটোয়ারী

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৪ পিএম

কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মাছুম পাটোয়ারীকে নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মাছুম পাটোয়ারী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি লাভ করেন। পরবর্তী সময়ে ফিন্যান্স ও ব্যাংকিং নিয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন।

চাকরি জীবনে তিনি হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, এসএমই ও স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট, কৃষিঋণ বিভাগ, ব্যাংকিং সুপারভিশন ডিপার্টমেন্ট, বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ব্যাংক সিলেট ও রাজশাহী অফিসে দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্বের অংশ হিসেবে তিনি ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, হংকং, জাপান, ডেনমার্ক ও আয়ারল্যান্ড ভ্রমণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত