পটুয়াখালীতে নজরুল সম্মেলন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৭ পিএম

নানা আয়োজনে পটুয়াখালীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ডিসি স্কয়ার মঞ্চে সম্মেলনের উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। এর আগে শিশু একাডেমি থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে ডিসি মঞ্চে গিয়ে শেষ হয়।কবি নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে ও পটুয়াখালী জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে। তিন দিনের এ কর্মসূচিতে রয়েছে আলোচনা সভা, কবিতা পাঠ, সংগীত, নৃত্য, নজরুলের জীবন পরিক্রমা তথ্যচিত্র প্রদর্শনী ও গ্রন্থমেলা। অনুষ্ঠানে দেশবরেণ্য সাংস্কৃতিক ও সংগীত ব্যক্তিত্বরা অংশগ্রহণ করবেন।পটুয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ শাহ আলমগীর ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিনসহ জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শহরের গণ্যমান্য ব্যক্তিরা এ সম্মেলনে অংশ নেন।জেলা প্রশাসন সূত্র জানায়, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকছেন বরিশাল বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস এবং বিশেষ অতিথি পুলিশ সুপার মাইনুল হাসান। এ ছাড়া উপস্থিত থাকবেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. আবদুর রাজ্জাক ভূঞা, নজরুল ইনস্টিটিউটের সচিব মো. আবদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত