এসএসসি পরীক্ষার্থীসহ তিন বখাটের জেল-জরিমানা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৬ পিএম

নেত্রকোনার মদন উপজেলায় অষ্টম শ্রেণিতে পড়–য়া এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে তিন বখাটেকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়ালীউল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জেল-জরিমানা করেন।দণ্ডপ্রাপ্তদের মধ্যে মদন উপজেলা সদরের বাসিন্দা এসএসসি পরীক্ষার্থী বখাটে তৌকিরকে এক মাসের জেল, এসএসসি পরীক্ষার্থী বাদশাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের জেল ও এইচএসসি শিক্ষার্থী মোজাম্মেলকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে পাঁচ দিনের কারাদ-াদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক।উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়ালীউল হাসান জানান, ওই স্কুলছাত্রী বৃহস্পতিবার সন্ধ্যার পর মদন পৌর শহরের বুড়াপীরের মাজারে ওরসে গিয়েছিল। সেখানে ওই বখাটেরা স্কুলছাত্রীটিকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করা শুরু করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত