আপনার যদি পুরনো কোনো মোবাইল ফোন থেকে থাকে, সেটি ড্রয়ারের কোনায় ফেলে না রেখে বা বিক্রি করে না দিয়ে আরও দারুণ কোনো কাজে ব্যবহারযোগ্য করে তুলতে পারেন। যেমন : কম খরচেই ঘরের নিরাপত্তা ক্যামেরা হিসেবে কাজে লাগাতে পারেন এটিকে।
এখন দেখে নিই সেটি আসলে কীভাবে সম্ভব? প্রথমেই অ্যান্ড্রয়েড ফোনটিতে সিকিউরিটি ক্যামেরা অ্যাপস যুক্ত করুন। অনেক ধরনের অ্যাপসই পাওয়া যায়। যেকোনো একটি ইনস্টল করলেই হবে। অধিকাংশ অ্যাপসেই একই ধরনের ফিচার থাকে। যেমন : লোকাল স্ট্রিমিং, ক্লাউড স্ট্রিমিং, রেকর্ডিং ও স্টোরিং ফুটেজ, মোশন ডিরেকশন এবং অ্যালার্ট সিস্টেম।
এখন পুরনো ফোনটি বাসায় যেকোনো স্থানে সেট করুন। সেই সঙ্গে চালু করে দিন সিকিউরিটি ক্যামেরা অ্যাপস। এরপর আপনি যেকোনো জায়গা থেকেই আপনার মোবাইল ফোন থেকে দেখতে পারবেন বাসায় কী হচ্ছে বা হচ্ছে না।
আলফ্রেডের মাধ্যমে সহজেই সবকিছু নিয়ন্ত্রণ করা যায়। আপনার হাতের মোবাইলে লাইভ সবকিছু দেখতে পারবেন পুরনো সেই মোবাইল থেকে। অ্যালার্টের সঙ্গে মোশন ডিরেকশন, ফ্রি ক্লাউড স্টোরেজ, দুদিকেই অডিও ফিড এবং সামনে-পেছনে দুদিকেই ক্যামেরা এসব সুবিধা সহজেই পাবেন। এ ছাড়া হাই-রেজুলেশন ভিউ, রেকর্ডিং, জুমিং, এড রিমোভালও আছে এতে।
