যাদের জন্মতারিখ জানা আছে, শুধু তারাই রাশিফল জানতে পারবে এবং যাদের জন্মতারিখ জানা নেই, তাদের রাশি ও ফল কিছুই বলা সম্ভব নয়। তাদের জন্য অন্য পদ্ধতি, বিশেষ করে হোরারি/কৃষ্ণমূর্তি পদ্ধতিতে ভাগ্যফল বলা যায়। এখানে ইংরেজি তারিখ অনুসারে (পাশ্চাত্য মতে) রাশিফল লিখেছেন সংখ্যাতত্ত্ববিদ হস্তরেখাবিদ ও গ্রন্থপ্রণেতা আ. জা. মো. সা. জাফরী জ্যোতিষী (কে.পি)।
মেষ: গার্মেন্টশিল্পে শ্রমিক-কর্মচারীদের গাফিলতির জন্য ক্ষতির সম্ভাবনা। পরিবারে খাদ্য নিয়ে অতৃপ্তি দেখা দেবে। মন নিয়ন্ত্রণে রাখুন।
বৃষ: আত্মীয়দের সঙ্গে মতবিরোধ দেখা দেবে। আদালতের নথিপত্র হারিয়ে যেতে পারে। ব্যয় বাড়বে।
মিথুন: খাদ্যদ্রব্যের ব্যবসায়ে ব্যয় বাড়বে। সংসারে কিছুটা অতৃপ্তি থাকবে। ভ্রমণে অতৃপ্তি থাকবে।
কর্কট: স্ত্রীর নামে জমি ক্রয় পক্ষে আছে। ব্যাংকের জমা টাকা দ্রুত খরচ হতে পারে। পেটের পীড়া বাড়তে পারে।
সিংহ: ডাক্তার ও ব্যাংকারদের কর্মক্ষেত্র বদলের সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে খরচ ও অতৃপ্তি দেখা দেবে।
কন্যা: বন্ধুরা কাজে সাহায্য করবে। প্রাপ্ত টাকা ঠিকমতো পাওয়া যাবে না। জমা টাকা খরচ হবে।
তুলা: প্রতিপক্ষ তৎপর থাকবে। কর্মক্ষেত্রে অতৃপ্তি বিরাজ করবে। দুশ্চিন্তায় আয়ু ক্ষয়ের যোগ আছে।
বৃশ্চিক: আয় বাড়বে। পৈতৃক সম্পদের বিবাদ মীমাংসা হতে পারে। বন্ধুরা অতৃপ্তি আনবে।
ধনু: আয়ের চেয়ে ব্যয় বাড়বে। চোখের রোগ দেখা দিতে পারে। আত্মীয়রা অতৃপ্তির কারণ হবে।
মকর: সন্তানদের কর্মকাণ্ডে অতৃপ্তি বাড়বে। অর্থ সঞ্চয় করা সম্ভব হবে। প্রতিপক্ষ পরাজিত হবে।
কুম্ভ: পীড়া বৃদ্ধির যোগ আছে। আয়ের চেয়ে ব্যয় বেশি হবে। মায়ের শরীরও ভালো থাকবে না।
মীন: ব্যবসায়ে অর্থলগ্নি বাড়বে। ভ্রমণ শুভ নয়। আত্মীয়দের বিপদে সাহায্যের দরকার হবে।
