সুষ্ঠু-নিরপেক্ষ করতে নাইজেরিয়ায় ভোট পেছাল

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১৮ পিএম

নাইজেরিয়ার প্রেসিডেন্ট এবং সংসদীয় নির্বাচন এক সপ্তাহের জন্য পিছিয়ে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় কমিশন।

বিবিসি জানায়, শনিবার আফ্রিকার মুসলিম দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মাত্র পাঁচ ঘণ্টা আগে ভোট গ্রহণ স্থগিত করে দেয় দেশটির ইন্ডিপেনডেন্ট ন্যাশনাল ইলেক্টোরাল কমিশন (আইএনইসি)।

কমিশনের চেয়ারম্যান মাহমুদ ইয়াকুবু বলেন, “নির্ধারিত সময়ে ভোটগ্রহণ করা সম্ভব নয়।”

তিনি বলেন, “অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করতে এ কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।”

রাজধানী আবুজায় কমিশনের হেডকোয়ার্টারে এক জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়। তবে ২৩ ফেব্রুয়ারি শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

দেশটির ক্ষমতাসীন অল প্রগ্রেসিভ কংগ্রেস (এপিসি) এবং বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) পরস্পরকে নির্বাচনকে পক্ষপাতদুষ্ট চেষ্টা করার অভিযোগ আনলে কমিশন এমন সিদ্ধান্ত নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত