প্রায় দেড় কোটি নারীকে ফ্রি স্মার্টফোন!

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৫৪ পিএম

প্রায় দেড় কোটি নারীকে বিনামূল্যে স্মার্টফোন দিচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকার। স্বনির্ভর গোষ্ঠীর সব নারীকে বিনামূল্যে এসব স্মার্টফোন দেওয়া হবে।

এনডিটিভি জানায়, বিভিন্ন সরকারি প্রজেক্ট এর সুবিধা স্বনির্ভর গোষ্ঠীর নারীদের কাছে পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। 

স্বাভাবিকভাবেই এসব ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে। ফোনের সঙ্গে ফ্রি সিম কার্ডও দেওয়া হবে। তা থেকে আনলিমিটেড কল, দিনে ৫০টি এসএমএস এবং এক জিবি ইন্টারনেট ব্যবহার করা যাবে।

অন্ধ্রপ্রদেশের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব কে বিজয়ানন্দ জানান,  রাজ্যের নোডাল এজেন্সি এই ফোন বিতরণ এর কাজ করবে। ইতিমধ্যে স্মার্টফোন বিতরণের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এর সঙ্গে তৈরি হবে একটি টেকনিক্যাল কমিটিও। 

রাজ্যের ডিজিটাল বিপ্লবের এই সিদ্ধান্ত বড় ভূমিকা রাখবে বলে তিনি আরও জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত