স্যান্ডউইচ চুরির অভিযোগে মধ্য ইউরোপের দেশ সেøাভেনিয়ার পার্লামেন্টের সাংসদ দারি ক্রাজিককে পদত্যাগ করতে হয়েছে। গত বৃহস্পতিবার তিনি পার্লামেন্টে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
তার বিরুদ্ধে অনীত অভিযোগে বলা হয়, তিনি রাজধানী লুব্লিয়ানার একটি সুপারশপে স্যান্ডউইচ খেয়ে তার দাম না দিয়েই চলে যান। বিষয়টিকে নৈতিকতার স্খলন হিসেবে দেখেছে তার দল। গত বুধবার পার্লামেন্টারি কমিটির এক বৈঠকে স্যান্ডউইচ খেয়ে দাম না দিয়ে চলে আসার বিষয়টি নিয়ে মজা করে কথা বলেন ক্রাজিক। এ সময় তার কথা শুনে অন্য সাংসদরাও মজা পান। কিন্তু বিষয়টি মিডিয়াতে প্রকাশ হলে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয় ক্রাজিকের নিজের দলেই। এক পর্যায়ে ওই সাংসদ পার্লামেন্টে তার কাজের জন্য দুঃখ প্রকাশও করেন।
ক্রাজিক সেøাভেনিয়ার ক্ষমতাসীন জোটের প্রধান শরিক দল মারিয়ান সারেজ লিস্টের (এলএমএস) নেতা। সূত্র : এএফপি
