সিরাজগঞ্জে ৫ দিনব্যাপী বইমেলা উদ্বোধন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৬ পিএম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে গতকাল রবিবার সকাল থেকে পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ (সদর আংশিক-কামারখন্দ) আসনের সাংসদ ডা. মো. হাবিবে মিল্লাত।

সিরাজগঞ্জ সরকারি কলেজ আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা। সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর টি এম সোহেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামাল খান, গাজী ইসহাক আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজউদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলালউদ্দিন, একুশে বইমেলা উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক আবদুর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, অধ্যাপক রাসিক বিশ্বাস, অধ্যাপক সাঈদ আবু বক্কর, সদস্য সচিব গ্রন্থাগারিক আবুল কাশেম আজাদ প্রমুখ। মেলায় ৫০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত