নির্বাচিত হলে ডিজিটাল সেবা দেবেন আতিকুল

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৩৯ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে জয়ী হলে ‘নগর অ্যাপ’ তৈরির মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে নগরবাসীকে ডিজিটাল সেবা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আতিকুল ইসলাম। গতকাল রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে কৃষক লীগ ঢাকা মহানগর উত্তর আয়োজিত মতবিনিময় সভায় এ আশার কথা শোনান তিনি।

আতিকুল বলেন, ‘নির্বাচিত হলে নগর অ্যাপসের ব্যবস্থা করব। কেননা এখন সবার হাতে হাতে মোবাইল ফোন। এই ফোন দিয়ে আপনারা সেলফি তোলার মতো করে ম্যানহোলের খোলা ঢাকনা বা যে কোনো সমস্যার ছবি তুলে নগর অ্যাপসে পাঠাবেন। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সে সমস্যার সমাধান করা হবে।’

নির্বাচিত হলে সিটি করপোরেশনের সব ধরনের সার্টিফিকেট স্বয়ংক্রিয় পদ্ধতিতে অনলাইনে দেওয়া হবে বলেও জানান তিনি। এসময় তিনি প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ সমাপ্তের ঘোষণা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত