রাজধানীর নীলক্ষেত থেকে গতকাল রবিবার জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে তিনজনকে আটক করেছে র্যাব। এক বিজ্ঞপ্তিতে র্যাব-১২ এ তথ্য জানায়। আটকরা হলো পটুয়াখালীর মোখলেছুর রহমান, চাঁদপুরের কামাল হোসেন ও নোয়াখালীর সোহরাব হোসেন। র্যাব জানায়, আটকরা বিভিন্ন শিক্ষা বোর্ড ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট প্রস্তুতকারী চক্রের সদস্য। তাদের কাছ থেকে ৫টি জাল সার্টিফিকেট, ১০টি জাল সার্টিফিকেটের নমুনা কপি ও জাল সার্টিফিকেট তৈরির পেপার জব্দ করা হয়েছে।
