নাশকতার মামলায় বিএনপির ৫৩ নেতা-কর্মী কারাগারে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:১৭ পিএম

চট্টগ্রামে নাশকতার অভিযোগে কর্ণফুলী থানায় দায়ের হওয়া ১২ টি মামলায় আত্মসমর্পণের পর ৫৩ নেতা কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত  এই আদেশ দেন।

পিপি মো. ফখরুদ্দীন চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, চট্টগ্রাম মহানগর হাকিম আকবর হোসেন মৃধার আদালতে এসে বিএনপির নেতা কর্মীরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক এই আদেশ দেন।

তিনি আরো বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী আব্বাসসহ ৫৩ জন নেতা কর্মী ১২টি মামলায়  হাইকোর্টের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। ওই জামিনের মেয়াদ শেষ হওয়ায় হাইকোর্টের আদেশ অনুসারে তারা সোমবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করে।  বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত