মেডিকেলের ডাস্টবিনে ২২ ভ্রূণ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৪ পিএম

বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) একটি ডাস্টবিন থেকে ২২ ভ্রূণ উদ্ধার হয়েছে। সোমবার সন্ধ্যার পর ভ্রূণগুলো উদ্ধার করে পুলিশ।

তবে শেবাচিমের পরিচালক ড. মো. বাকির হোসেন জানান, এগুলো ল্যাবরেটরিতে ব্যবহারের জন্য রাখা ভ্রূণ। মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় এগুলো ফলে দেওয়া হয়েছে। সাধারণত এসব ভ্রূণ মাটিচাপা দেওয়া হয়। কনে সেগুলো ডাস্টবিনে ফেলা হয়েছে তা আমি জানি না।

তিনি বলেন, এভাবে ভ্রূণ ডাস্টবিনে ফেলা অপরাধ এবং এর যথাযথ ব্যবস্থা হবে।

তিনি জানান এ ঘটনায় ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ঘটনায় কতোয়ালি থানার ওসি নুরুল ইসলাম জানান, এগুলো ল্যাবরেটরিতে ব্যবহৃত ভ্রূণ। এখানে কেন রাখা হয়েছে তা তদন্তের পর জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত