বিনামূল্যে বিদ্যুৎ পেল ৩০ পরিবার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০১:১৫ এএম

ঝালকাঠির রাজাপুরে পল্লীবিদ্যুৎ সাব-জোনাল অফিসের উদ্যোগে বিনামূল্যে বিদ্যুৎসংযোগ পেয়েছে অসহায় ও হতদরিদ্র ৩০ পরিবার। 

রাজাপুর পল্লীবিদ্যুতের সাব-জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রাজন কুমার দাস ও প্রকৌশলী আশিকুর রহমানসহ কর্মকর্তা, কর্মচারী ও সুধীজন উপস্থিত থেকে এসব সংযোগ দেন।

রাজাপুর উপজেলার পশ্চিম চর ইন্দ্রপাশা গ্রামের হতদরিদ্র বিধবা সালেহা বেগম বলেন, ‘সংযোগ ফি দিয়ে বিদ্যুৎ আনার মতো সামর্থ্য আমার ছিল না। জিএম স্যার সংযোগ ফি না নিয়েই আমাদের বিদ্যুৎ সংযোগ দিচ্ছেন। বিদ্যুৎ পেয়ে আমরা খুব খুশি। আজ থেকে আমার সন্তানরা বিদ্যুতের আলোতে লেখাপড়া করতে পারবে।’

এজিএম রাজন কুমার দাস বলেন, উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দরিদ্র পরিবার থেকে ৩০ জনকে ব্যক্তিগত এবং অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় ওয়্যারিং খরচ, আবেদন, মিটার ফিসহ যাবতীয় খরচ দিয়ে সম্পূর্ণ বিনাটাকায় বিদ্যুৎসংযোগ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত