উপজেলা পরিষদ নির্বাচন

নীলফামারী সদরে প্রার্থিতা ফিরে পেলেন দুজন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০১:২০ এএম

নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে আপিলে দুজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী দীপক চক্রবর্তী ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী শান্তনা চক্রবর্তী। জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম আপিলে ওই দুজনের প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

গত বৃহস্পতিবার জেলার ছয় উপজেলার ১২ প্রার্থীর আপিলের শুনানি শেষে সন্ধ্যায় ওই দুজনের মনোনয়ন বৈধ ঘোষণা করে রায় দেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। অন্য ১০ জনের আবেদন নামঞ্জুর হয়।

উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠানে গত ১২ ফেব্রুয়ারি নীলফামারী জেলার ছয় উপজেলায় তিনটি পদে মনোনয়ন দাখিল করেন ৭১ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২১, ভাইস চেয়ারম্যান পদে ২৯, নারী ভাইস চেয়ারম্যান পদে ২১ জন। গত ১১ ফেব্রুয়ারি এসব মনোনয়ন যাচাই-বাছাইয়ে চেয়ারম্যান পদে দুই, ভাইস চেয়ারম্যান পদে নয় ও নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচজনের প্রার্থিতা বাতিল করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত