ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সামনে রেখে আধুনিক, যুগোপযোগী, মানসম্মত, ডিজিটাল কেন্দ্রীয় লাইব্রেরি কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগ। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মানববন্ধনে সংগঠনটির কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে ছাত্রলীগের সভাপতি মো. রেজাওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘ঢাবিতে শিক্ষার মান বাড়ানোর জন্য কেন্দ্রীয় লাইব্রেরি, হলের রিডিং রুমের সিট বৃদ্ধির আহ্বান করছি।’
×
