ভারতে অ্যারোবেটিক বিমানের সংঘর্ষে পাইলট নিহত

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০২:২৪ পিএম

মহড়ার সময় দুই যুদ্ধ বিমানের সংঘর্ষে ভারতীয় বিমানবাহিনীর এক পাইলট নিহত হয়েছেন। মঙ্গলবার ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

এনডিটিভি জানিয়েছে, একদিন বাদেই বেঙ্গালুরুতে অ্যারো ইন্ডিয়া শো শুরু হওয়ার কথা। এদিন তারই মহড়া চলছিল। সংঘর্ষ হয় সূর্যকিরণ অ্যারোবেটিক্স টিমের দুই বিমানের মধ্যে।

দুটি বিমানের তিন জন পাইলটের মধ্যে  দুজনকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। অন্য জনের সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি এখনো।

সংঘর্ষের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মুখোমুখি সংঘর্ষের পর চারদিক কালো ধোঁয়ায় ঢেকে গেছে।

এয়ারশো ২০ তারিখ থেকে  শুরু  হয়ে  চলবে  ২৪ তারিখ  পর্যন্ত। পাঁচ দিনের এই অনুষ্ঠানে অংশ নিতে  হাজির হচ্ছেন  বহু মানুষ। ১৯৯৬ সাল  থেকে বেঙ্গালুরুতে এই  প্রদর্শনী হয়।

শেষবার এই শো হয়েছিল ২০১৭ সালে। গত বছর কোনও কারণে সেটি হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত