বদলগাছীতে যুবকের রহস্যজনক মৃত্যু

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪১ পিএম

নওগাঁর বদলগাছী উপজেলায় কৃষ্ট পাহান (৩৫) নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক ব্যক্তির মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। সোমবার রাতে উপজেলার

মথুরা ইউনিয়নের শ্যামপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। কৃষ্ট পাহান বদলগাছী উপজেলার লক্ষ্মীরকোলা গ্রামের মৃত মঙ্গলা পাহানের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় অপরিচিত তিনজন লোক কৃষ্ট পাহানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তিনি আর বাড়ি ফিরে আসেনি। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন শ্যামপুর গ্রামের মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে কৃষ্ট পাহানের মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশে সংবাদ দেয়।

বদলগাছী থানার ওসি জালাল উদ্দীন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত